নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) আগামী ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে। নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে।
নির্বাচন কমিশনের প্রধান মো. জালালুল আজিম গত ৯ জানুয়ারি এক বৈঠকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। বৈঠকে জানানো হয়, নির্বাচনে প্রেসিডেন্টসহ ফোরামের ৮টি গুরুত্বপূর্ণ পদে ভোটগ্রহণ হবে।
নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী, ১৩ ফেব্রুয়ারি বিকেল ৫ টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। এরপর ১৪-১৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থীরা তাদের নমিনেশন ফরম সংগ্রহ এবং জমা দিতে পারবেন। ১৭ ফেব্রুয়ারি বিকেল ৫ টায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের পর ২৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এবার নির্বাচনে একজন প্রেসিডেন্ট, দু’জন ভাইস প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি, দু’জন জয়েন্ট সেক্রেটারি, একজন ফাইন্যান্স সেক্রেটারি, দু’জন অর্গানাইজিং সেক্রেটারি, একজন অফিস সেক্রেটারি এবং ৭ জন এক্সিকিউটিভ মেম্বার নির্বাচিত হবেন।
নির্বাচন কমিশন আশা করছে, এবারের নির্বাচন বিআইএফ এর উন্নতি এবং নেতৃত্বের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে।